নজরুল কলাক্ষেত্রের সামনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী কিশোর বর্মন

May 26, 2026

নজরুল কলাক্ষেত্রের সামনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী কিশোর বর্মন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী। বিশ্ববরেণ্য এই কবির জন্মজয়ন্তী উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এ বছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর।আজ সকালে নজরুল কলাক্ষেত্রের সামনে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী অরুণোদয় সাহা, কর্পোরেটর হিমানী দেববর্মা, সুখময় সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।১৮৯৯ সালের এই দিনে বর্তমান পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কবি নজরুল। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। সাম্য, মানবতা ও বিদ্রোহের বার্তা ছড়িয়ে বাংলা সাহিত্য ও সংগীতে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বিভাগ

সর্বশেষ খবর