বিদ্যুৎহীন ব্যস্ত বাজার, উদাসীন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ

May 26, 2026

বিদ্যুৎহীন ব্যস্ত বাজার, উদাসীন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে অভিযোগ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজধানী আগরতলার অন্যতম ব্যস্ততম বাজার দুর্গা চৌমুনী সবজি বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট থাকে এই বাজার। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, টানা তিনদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে পুরো বাজার এলাকা। রবিবার সকালে বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আজ মঙ্গলবার পর্যন্ত তা স্বাভাবিক হয়নি। ফলে চরম সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীর অভিযোগ, বিদ্যুৎ না থাকায় ওজন পরিমাপের ডিজিটাল যন্ত্র চার্জ দিতে পারছেন না, ফলে ব্যবসা চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।শুধু তাই নয়, বাজারের আলো না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।ব্যবসায়ীদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলেও প্রতিবারই “দেখছি” বলে ফোন কেটে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে মেরামতের জন্য এখনো পর্যন্ত কেউ ঘটনাস্থলে পৌঁছাননি বলে দাবি ব্যবসায়ীদের।এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এদিকে বিদ্যুৎ দপ্তরের এই উদাসীনতায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহলে।

বিভাগ

সর্বশেষ খবর