পি এম স্বানিধি প্রকল্পে সুবিধা পেয়েছেন দেশের ৭৫ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী -কেন্দ্রীয় মন্ত্রী

May 31, 2026

পি এম স্বানিধি প্রকল্পে সুবিধা পেয়েছেন দেশের ৭৫ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী -কেন্দ্রীয় মন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ করুণা পরিস্থিতিতে সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছিলেন স্ট্রিট ভ্যানডর বা হকাররা ।   তাদের অসুবিধার কথা চিন্তা করেই ২০২০ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম স্বানিধি প্রকল্প চালু করেছিলেন ।এ বছর এই প্রকল্পের ষষ্ঠ বছর পূর্তি হতে চলছে ।এই উপলক্ষে রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী স্বানিধি প্রকল্পের অধীন স্ট্রিট ভান্ডারদের মধ্যে সুবিধা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা,   কেন্দ্রীয় হাউসিং ,আরবান এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মনোহর লাল খট্টর ,রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।   অনুষ্ঠানে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,ক্ষুদ্র ব্যবসায়ীরা আগে মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা এনে ব্যবসা করতেন। এতে লাভের বিশাল অংক চলে যেত সুদ মেটাতে ।বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পে স্ট্রিট ভান্ডারদের ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে ।সেই ভয়াবহ পরিস্থিতি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই প্রকল্পের মাধ্যমে বেড় করে আনা সম্ভব হয়েছে ।মহামারীর সময় এই ক্ষুদ্র ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন।

বিভাগ