নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের ১৩৪ তম পর্ব। এদিন ৪ বড়জলা মন্ডলের ২৮ নং বুথ কমিটির উদ্যোগে মধ্য ভুবনবন এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত স্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ ।এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বুথের বুথ সভাপতি সহ বিজেপি দলের কর্মী সমর্থকরা ।এদিন সবাই মিলে মন্ত্রীর সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৪ তম মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন । মন কি বাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান ,দেশের বিভিন্ন প্রান্তে কি হচ্ছে ,কিভাবে দেশ এগিয়ে চলছে -এই সম্পর্কে বিস্তারিতভাবে মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ।দেশের বিভিন্ন প্রান্তে চলমান দাবদাহ নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন বলে জানান মন্ত্রী রতন লাল নাথ ।চলমান এই সময়ে দেহকে হাইড্রেট রাখার পরামর্শ প্রধানমন্ত্রী দিয়েছেন বলে জানান তিনি।