কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে ধরা পড়লো প্রচুর পরিমাণে গাঁজা

May 31, 2026

কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে ধরা পড়লো প্রচুর পরিমাণে গাঁজা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  গাড়িতে প্রেস স্টিকার এবং গলায় ভূয়া প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক সেজে আগরতলা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার পথে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে ধরা পড়লো প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই ভূয়া সাংবাদিক যুবক। ঘটনা,   রবিবার বিহারের দুই যুবক AS 15J 8566 নম্বরের টয়েটা ইনোভা গাড়িতে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা নিয়ে সাংবাদিকের প্রেস স্টিকার এবং গলায় প্রেস কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে আগরতলা থেকে বেশ কয়েকটি নাকা পয়েন্ট পেড়িয়ে গেলেও কমলপুরের দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের কাছে ধরা পড়ে ভূয়া দুই সাংবাদিক। এরা আসলে সাংবাদিক নয়। প্রেস কার্ডে একজনের নাম দীপক কুমার। সেই কার্ডে টিটরেট পত্রিকার নাম রয়েছে। ঘটনার খবর পেয়ে দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে যান কমলপুর পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সুমন আচার্য্য, এস আই দেবব্রত দত্ত, ডিসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃত দুই ভূয়া সাংবাদিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কয়েকদিনের মধ্যেই

 একের পর এক নেশা বিরোধী অভিযানে কমলপুর থানার অন্তর্গত নাকা পয়েন্টগুলি নেশা সামগ্রী আটক করলেও ত্রিপুরায়  প্রচুর নাকা পয়েন্ট রয়েছে  সেগুলিতে কেন এই ধরনের অভিযান বা নেশা বস্তু আটক হচ্ছে না তাতে প্রশ্ন দেখা দিচ্ছে।

বিভাগ