নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আইজিএম হাসপাতালে রোগীর চাপ ক্রমশই বাড়ছে। প্রয়োজনীয় জায়গার অভাবে হাসপাতালেল বিভিন্ন বিভাগ এখনো চালু করা যাচ্ছে না ।এই অবস্থায় আইজিএম হাসপাতাল থেকে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং ডিপ্লোমা নার্সিং কলেজটি দুর্জয় নগরের নবনির্মিত এ এন এম ইনস্টিটিউটে সড়িয়ে নিয়ে আসা হবে। রবিবার এই লক্ষ্যে দুর্জয়নগরস্থিত এ এন এম ইনস্টিটিউট পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। তার সাথে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা ।এদিন নবনির্মিত এ এন এম ইনস্টিটিউট পরিদর্শন করে কোথায় কি হবে সে সম্পর্কে খোঁজখবর নেন স্বাস্থ্য সচিব। পরে সাংবাদিকদের তিনি জানান ,আইজিএম হাসপাতালে প্রয়োজনীয় জায়গার অভাবে বিভিন্ন বিভাগ চালু করতে পারা যাচ্ছে না ।তাই দুটি নার্সিং কলেজকে এখানে নিয়ে আসা হবে ।তিনি আরো জানান ,প্যালেস কমপাউন্ডের নার্সিং ট্রেনিং স্কুলটিকেও এই ছাদের তলায় নিয়ে আসা হবে। সংশ্লিষ্ট বিষয়ে কিছু কাজ রয়েছে ।আগামী দুই মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।