৯৭.৬৭ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করলো পৌরনিগম

Jun 01, 2026

৯৭.৬৭ লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করলো পৌরনিগম

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য মোট ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করল আগরতলা পুর নিগম। প্রস্তাবিত বাজেটে রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে ১৬৯ কোটি ৯২ লক্ষ ২৫ হাজার টাকা ।রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪৫ লক্ষ ৫৯ হাজার টাকা। এর ফলে ৩০ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার টাকা উদ্বৃত্ত রাজস্ব অর্জিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাজেটে মূলধনী প্রাপ্তি ধরা হয়েছে ৮০৫ কোটি ১ লক্ষ ১০ হাজার টাকা ।মূলধনী ব্যয় ধরা হয়েছে  ৮৩৬ কোটি ৪৫ লক্ষ ৪৩ হাজার টাকা। সার্বিকভাবে প্রস্তাবিত বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে ৯৭৪ কোটি ৯২ লক্ষ ৩৫ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৯৭৫ কোটি ৯১ লক্ষ ২ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ রয়েছে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা ।   এদিন বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।মেয়র আরো জানান, প্রস্তাবিত বাজেটের মোট ব্যয়ের সিংহভাগ অর্থরাশি বিভিন্ন বৃহৎ প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচিতে খরচ করা হবে।সাংবাদিক সম্মেলনে মেয়র জানান , ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে অবকাঠামোগত উন্নয়নে জোড় দিয়ে মূলধনী ব্যয়ে উল্লেখযোগ্য অর্থ রাশি বৃদ্ধি করা হয়েছে ।  অর্থ প্রাপ্তির জন্য নতুন মাধ্যম হিসেবে মিউনিসিপাল বন্ড এর প্রবর্তন করা হয়েছে।