জুলাইয়ের প্রথম সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা

Jun 02, 2026

জুলাইয়ের প্রথম সপ্তাহেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের বছর বাঁচাও পরীক্ষা জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।জুলাই মাসেই বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ।সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশের ৬০ দিনের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা গ্রহন করা হয়।গত ৮ মে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ।সেই অনুসারে ৮ জুলাইয়ের মধ্যে বছর বাঁচাও পরীক্ষা গ্রহন করতে হবে পর্ষদ আগামী ৬ জুলাই এই পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে।এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এই সংবাদ জানিয়েছেন ।তিনি জানান,১ জুন পরীক্ষার উত্তরপত্র রিভিউর কাজ শেষ হয়েছে।বর্তমানে উত্তর পত্র সেলফ ইন্সপেকশনের আবেদন পত্র জমা রাখার কাজ চলছে।আগামী ৯ জুন পর্যন্ত এই কাজ চলবে বলে জানান পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ।উল্লেখ্য, বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ জুলাই মাসেই হবে।ফল প্রকাশের পর মাধ্যমিক এবং  উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার আরো কিছুটা বাড়বে।এর মধ্য দিয়েই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের যাবতীয় পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হবে।