নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ১০৮ টি ক্রিকেট কিট ব্যাগ ও অন্যান্য ক্রিকেট সামগ্রী বিতরণের আয়োজন করে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজনাল ম্যানেজার দেবাশীষ চন্দ্র দাস ।এই অনুষ্ঠানে ১০৮ টি ক্রিকেট কিট ব্যাগ এবং বিভিন্ন ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে নির্বাচিতদের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার প্রতি যুব সমাজকে আরো বেশি উৎসাহিত করতে রাজ্য সরকার এবং বিভিন্ন ক্রীড়া সংস্থা একযোগে কাজ করে চলছে। এই প্রসঙ্গে বিজেপি পরিচালিত জোট সরকারের আট বছর সময়ে খেলাধুলার প্রসারে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে রাজ্য সরকার।এই অনুষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ক্রিকেট কিট ব্যাগ পেয়ে খুশি উদীয়মান ক্রিকেটাররা।