নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই গনকী থেকে এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় মানব পাচারের আশঙ্কায় তৎপর হয়ে উঠেছে খোয়াই মহিলা থানার পুলিশ। ঘটনায় জড়িত গণকী এলাকার রাজেশ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে আদালতে সোপর্দ করবে পুলিশ।অপহৃত নাবালিকাকে গত রবিবার উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে এনেছে খোয়াই মহিলা থানার পুলিশ। গত ২৫ শে মে খোয়াই গণকী এলাকা থেকে উড়িষ্যার এক যুবতি 14 বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বহির রাজ্যে নিয়ে পালানোর সময় পুলিশের হাতে গৌহাটিতে আটক হয়। নাবালিকার পরিবারের তরফ থেকে খোয়াই মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ হাতে নিয়ে গোহাটি আদালতের নির্দেশে অপহরণ কারী যুবতী ও নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনা তদন্তে মেনে রাজেশ দাস নামে এক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় ওই রাজেশ দাশের সাথে ওই অপহরণকারী যুবতীর সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরে উড়িষ্যার থেকে ওই যুবতী খোয়াইতে আসা-যাওয়া। এদিকে আদালত থেকে জামিনের মুক্তি হয় অপহরণকারী যুবতী।