চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন সেরেনা

Jun 03, 2026

চার বছর পর টেনিস কোর্টে ফিরছেন সেরেনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ চার বছর পর আবার টেনিস কোর্টে ফিরতে চলেছেন ২৩ বারের গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা উইলিয়ামস। আমেরিকার টেনিস খেলোয়াড় সোমবার জানিয়ে দিয়েছেন, চলতি মাসে ইংল্যান্ডের কুইনস চ্যাম্পিয়নশিপে খেলবেন তিনি। দীর্ঘদিন পর প্রথম সারির একটি প্রতিযোগিতায় নামতে চলেছেন সেরেনা। সর্বকালের অন্যতম সেরা এ নারী ক্রীড়াবিদ কুইনসে ডাবলস বিভাগে খেলবেন কানাডার তরুণী ভিক্টোরিয়া এমবোকোর সঙ্গে জুটি বেঁধে।এর আগে ২০২৩ সালে ইউএস ওপেন খেলেন এ আমেরিকার টেনিস খেলোয়াড়। সেবার তৃতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন তিনি। পরে ডাবলসের প্রথম রাউন্ডে ছিটকে যান। তার ঠিক আগের বছর সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে সেরেনা জানিয়েছিলেন, তিনি টেনিস থেকে দূরে কীভাবে জীবন কাটাবেন তা নিয়ে ভাবনা শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও অনেকেই ভেবেছিলেন সেরেনার টেনিসজীবন শেষ।অন্যদিকে সেরেনার দিদি ভেনাস উইলিয়ামস এখনো টেনিস খেলে চলেছেন। তবে ৪৪ বছরের সেরেনাকে নিয়ে অন্য একটি জল্পনা চলছে। তিনি উইম্বলডনে খেলেন কি না সেদিকে নজর রয়েছে অনেকের। সেরেনার প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। তিনি আন্তর্জাতিক পরীক্ষা সংস্থার (আইটিএ) ডোপবিরোধী বিভাগকে চিঠি লিখেছিলেন। কোনো খেলোয়াড় দীর্ঘ দিন বাদে আবার খেলতে নামলে অন্তত ছয় মাস আগে আইটিএকে জানাতে হয়।কোর্টে নামার পূর্ব মুহূর্তে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেরেনা উইলিয়ামস বলেন, পরবর্তী অধ্যায় শুরু করার জন্য কুইনস ক্লাব নিখুঁত জায়গা। জীবনের স্মরণীয় মুহূর্তগুলো কাটিয়েছি ঘাসের কোর্টে খেলে। টেনিসের ঐতিহ্যবাহী  একটি মঞ্চে আবার ফিরতে পেরে আমি গর্বিত।