নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার প্রজ্ঞাভবনে সেগুন বাগান ব্যবস্থাপনার উপর এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কোয়েম্বাটোর এর ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স এন্ড ব্রিডিং এবং রাজ্য সরকারের বন বিভাগের যৌথ সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় ।এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের বন মন্ত্রী অনিমেষ দেববর্মা। অর্থকরী উদ্ভিদ সেগুন বাগানের ব্যবস্থাপনার ওপর মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, পরিবেশ সুস্হ্য এবং শান্ত রাখতে হবে ।এই ক্ষেত্রে যার যেই কাজ তা সঠিকভাবে পালন করতে হবে। বৃক্ষরোপণ ছাড়া পরিবেশ শান্ত রাখা যাবে না ।তিনি আরো বলেন ,আমাদের অক্সিজেন প্রয়োজন ।এর জন্য গাছ রোপন এবং পরিবেশ দূষণমুক্ত রাখতে সবাইকে ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে।এই প্রশিক্ষণ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের সেগুন বাগানের সাথে যুক্ত বাগিচা চাষিরা অংশগ্রহণ করেন।