স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর ঘিরে নিরাপত্তার চাদরে মোরা রাজধানী, অনুষ্ঠিত হল ট্রায়াল রান

Jun 03, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর ঘিরে নিরাপত্তার চাদরে মোরা রাজধানী, অনুষ্ঠিত হল ট্রায়াল রান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দুই দিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় মেঘালয়ের শিলং থেকে নট ইস্টার্ন কাউন্সিলের ৭৩ তম প্লেনারি বৈঠক সেরে সেনাবাহিনীর বিশেষ বিমানে আগরতলায় আসবেন তিনি। জানা গেছে পাঁচ জুন বেশ কয়েকটি  সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি শুক্রবার ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে লঙ্কামুড়ার বিওপি ও কাঁটাতারের বেড়া পরিদর্শন করবেন তিনি। পরে শাল বাগানের বিএসএফ সদর দপ্তরে রাজ্যের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরকে সামনে রেখে বুধবার থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের রাজধানী আগরতলা। ভিআইপি রোডের ১৫টি স্থানে বসানো হয়েছে পুলিশ পিকেট। বুধবার ভিআইপি রোডে যান চলাচল বন্ধ করে পুলিশ ভ্যানকে দিয়ে ট্রায়াল রান করানো হয় ।রাজ্য অতিথিশালা থেকে সার্কিট হাউস সংলগ্ন পুষ্পবন্ত প্যালেসপর্যন্ত চলে এই ট্রায়াল রান ।এদিন পুষ্পবন্ত প্যালেসের সামনে ত্রিপুরা পুলিশের এক আধিকারিক এই সংবাদ জানান ।তিনি জানান ,পুরাতন রাজভবন প্রাঙ্গনে প্রস্তাবিত পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি প্রয়োজন অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই লক্ষ্যে ট্রায়াল রান অনুষ্ঠিত হচ্ছে।এদিকে লংকামুড়া সীমান্ত এলাকাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার এই সীমান্ত এলাকাতেই কাঁটাতারের বেড়া পরিদর্শন ও লঙ্কামুড়া বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।