তৃণমূল পতনের পথে, এটাই ছিল এই দলের অবশ্যম্ভাবী পরিণতি : দিলীপ ঘোষ

Jun 05, 2026

তৃণমূল পতনের পথে, এটাই ছিল এই দলের অবশ্যম্ভাবী পরিণতি : দিলীপ ঘোষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অস্থির এক ডামাডোল পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটে পরাজয়ের পর ভাঙনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসের সমালোচনা সরব হলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, তৃণমূল পতনের পথে, এটাই ছিল এই দলের অবশ্যম্ভাবী পরিণতি।বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন এড়ানোর চেষ্টা করছেন। এর আগেও তাঁর দলের নেতারা হাসপাতালে ভর্তি হওয়ার অজুহাত দেখিয়ে একই ধরনের কৌশল অবলম্বন করেছিলেন। তৃণমূল পতনের পথে এবং এটাই ছিল এই দলের অবশ্যম্ভাবী পরিণতি। তৃণমূল গত ১৫ বছরে বাংলাকে ধ্বংস করেছে। মানুষ আর তৃণমূলকে দেখতে চায় না।"

বিভাগ

সর্বশেষ খবর