কলকাতায় ওয়াটার মেট্রো, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jun 05, 2026

কলকাতায় ওয়াটার মেট্রো, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কলকাতায় হবে ওয়াটার মেট্রো, বৃহস্পতিবার নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা। কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের জলপথ পরিবহণ, বন্দর উন্নয়ন এবং ভবিষ্যতের পরিকাঠামো প্রকল্প নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান তিনি। সেই বৈঠক থেকেই উঠে আসে কলকাতায় ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা।মুখ্যমন্ত্রীর কথায়, দেশের বিভিন্ন শহরে এই পরিষেবা ইতিমধ্যেই সাফল্যের সঙ্গে চালু হয়েছে। জলপথকে ব্যবহার করে দ্রুত, পরিবেশবান্ধব এবং আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রথমে কেরলমের কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবা এনেছিল। সেটা সফল হয়েছিল। তারপরে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করেছিল ভারতের ১৮টি শহরে এই পরিষেবা নিয়ে আসবে। এর মধ্যে গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজে প্রথম দফায় ওয়াটার মেট্রো চালু হওয়ার কথা। তালিকায় রয়েছে তেজপুর, ডিব্রুগড়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানালেন কলকাতাতেও ওয়াটার মেট্রো চালুর পদক্ষেপ করা হচ্ছে। 

 

বিভাগ

সর্বশেষ খবর