নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গান্ধীগ্রাম বনবিভাগ এলাকায় ইন্টিগ্রেটেড গ্রাম ডেভেলপমেন্ট কমিটি (IGDC)-এর উদ্যোগে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচিতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বনপাল (Former PCCF MP) Brij Mohan Singh Rathore, বনায়ন বিশেষজ্ঞ Friederike Lambrecht এবং আইজিডিসির প্রজেক্ট ডিরেক্টর S. Prabhu। বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। পরে তাঁরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন এবং সকলকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচিতে বনবিভাগের আধিকারিক, কর্মী এবং পরিবেশপ্রেমী সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।