‘আমার অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে করে’

Jun 06, 2026

‘আমার অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে করে’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মনোজ বাজপেয়ি বলিউডের অত্যন্ত প্রতিভাবান ও প্রভাবশালী অভিনেতা, যিনি মূলত তার দুর্দান্ত ও বাস্তবসম্মত অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিত। গত তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রথাগত নায়কের চরিত্রের বাইরে গিয়ে সমান্তরাল বা ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু মাঝে মাঝে তার অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে করে বলে সম্প্রতি এক পডকাস্টে এমন কথাই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ধনসম্পদ ও খ্যাতির পেছনে ছোটার কারণে তিনি তার বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে পারেননি। মনোজ বাজপেয়ি বলেন, সত্যি বলতে কী— প্রায় ১০ বছর ধরে মাঝে মাঝেই আমার অভিনয় ছেড়ে দিতে ইচ্ছে করেছে। কিন্তু তারপর একটা নতুন চরিত্র আসে, আর আমি চলে যাই। তাই আমি বাধ্য হয়ে অভিনয় করি না যে, আমাকে ঘরে খাবার আনতে হবে বা অন্য কোনো প্রয়োজন মেটাতে হবে। আমি সে জন্য অভিনয় করতে চাই না। এ অভিনেতা বলেন, আমি অভিনয় করতে চাই, কারণ আমি একটি চরিত্রকে উপভোগ করব, আমি এ কথাটা আপনার শোতে প্রথমবার বলছি। আজকাল আমি সত্যিই একটা বাণিজ্যিক সিনেমার জন্য আকুল হয়ে আছি। আমি জানি না কেন, যদিও আমি অনেক দিন দূরে ছিলাম। ফালতু কমেডি, গানের সঙ্গে কিছু নাচ। আপনাকে প্রস্তুত হয়ে বাড়ি ফিরতে হবে না, আপনি শুধু বিদায় জানিয়ে চলে যান। আপনি কী করছেন তা না ভেবেই।তিনি বলেন, পেছনে ফিরে তাকালে দেখি, আমি অনেক কিছু হারিয়েছি। আমি আমার বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে পারিনি। তারা যখন মারা গেলেন, আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছিলাম। আমি কখনো তাদের সঙ্গে থাকিনি। আমরা এতটাই দূরে চলে গিয়েছিলাম যে আর বুঝতেই পারতাম না।মনোজ বাজপেয়ি বলেন, প্রথমে আমি একটি বোর্ডিং হাউসে থাকতাম। আমরা গ্রামের মানুষ ছিলাম, তাই আমাদের বোর্ডিং হাউসে রাখা হতো। এরপর অভিনেতা হওয়ার জন্য আমি দিল্লিতে আসি। দিল্লিতে অনেক কিছু শিখেছি। ইংরেজি শিখেছি, শহরের পরিবেশটা চিনেছি। আমাকে প্রতিদিন খাবারেরও ব্যবস্থা করতে হতো বলে জানান এ অভিনেতা।