ধর্মনগর জেলা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

Jun 06, 2026

ধর্মনগর জেলা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে আজ হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। সকাল ৯টায় হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং পরিষেবার মান, অবকাঠামো ও রোগীদের সুবিধা-অসুবিধা পর্যালোচনা করেন।এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা শাসক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান চাঁদনী চন্দ্রন, স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা, মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ দীপক হালদার, মেডিকেল সুপারিনটেনডেন্ট ভাস্কর দাসসহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।পরিদর্শন শেষে স্বাস্থ্য সচিব জানান, হাসপাতালের কর্মী ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি, আধুনিক ট্রোমা সেন্টার স্থাপন, শয্যা সংখ্যা বৃদ্ধি, নতুন হাসপাতাল নির্মাণ এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সিটি স্ক্যানসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দ্রুত প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি আশ্বাস দেন, ধর্মনগর জেলা হাসপাতালকে আরও আধুনিক ও উন্নত চিকিৎসা কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে