নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পঞ্চায়েতি ব্যবস্থায় জাতীয় স্তরে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে ত্রিপুরা। পঞ্চায়েত অগ্রগতি সূচক তথা পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইনডেক্স 2.0 এর ফলাফল অনুসারে সিপাহিজলা জেলার জম্পুইজলা আরডি ব্লকের অধীন যুগল কিশোর নগর ভিলেজ কমিটি সারা দেশের প্রায় ২.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েতের মধ্যে সর্বোচ্চ ৮৮.৪৪ নম্বর পেয়ে প্রথম স্হান অর্জন করেছে।এদিন সচিবালয়ে সাংবাদিক সন্মেলন করে এই সংবাদ জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন ।তিনি আরো জানান, PAI বা পঞ্চায়েত অগ্রগতি সূচকের ভিত্তিতে রাজ্যের ৮০ শতাংশ পঞ্চায়েত ফ্রন্ট রানার পঞ্চায়েতের শ্রেণীভূক্ত হওয়ার কৃতিত্ব স্থাপন করেছে।সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী আরো জানান ,রাজ্যের পঞ্চায়েত গুলির এই সাফল্য কেবলমাত্র পঞ্চায়েতের পরিকাঠামোগত উন্নয়নই সূচিত করে না ।এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ,জনগণের অংশদারিত্ব, নারী ক্ষমতায়ন এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের ক্ষেত্রেও দেশের মধ্যে মডেল হিসেবে স্থান করে নিয়েছে। তিনি জানান শুধুমাত্র এ বছরই নয় ,বিগত কয়েক বছর ধরেই। পঞ্চায়েত ব্যবস্থাপনায় ত্রিপুরা ধারাবাহিকভাবে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান অর্জন করে আসছে। এই সাফল্য আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি কাজে উৎসাহ প্রদান করবে বলে অভিমত ব্যক্ত করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।এই বিরাট সাফল্যের জন্য পঞ্চায়েত দপ্তরের সকল স্তরের কর্মী এবং জনপ্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।