নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা ধর্মেন্দ্র প্রধান। শনিবার সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ জাতীয় গৌরব, আত্মমর্যাদা ও সুশাসনের চিরন্তন প্রতীক। তাঁর জীবন ও আদর্শ আজও কোটি কোটি ভারতবাসীকে দেশসেবার প্রেরণা জোগায়। ধর্মেন্দ্র প্রধান বলেন, অসাধারণ নেতৃত্ব, বীরত্ব এবং দূরদর্শিতার মাধ্যমে শিবাজী মহারাজ ‘স্বরাজ’ প্রতিষ্ঠা করেছিলেন। মাতৃভূমির প্রতি তাঁর অটল নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং সাহসিকতা ভারতীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে। তিনি দেশবাসীকে শিবাজী মহারাজের আদর্শ অনুসরণের আহ্বান জানান।