বন্যার হাত থেকে বিদ্যাসাগর বাজার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হবে -জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য

Jun 07, 2026

বন্যার হাত থেকে বিদ্যাসাগর বাজার রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হবে -জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শহরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হল বিদ্যাসাগর রোড ।এই বিদ্যাসাগর রোড দিয়েই যোগেন্দ্র নগর রেল স্টেশনের সাথে রাজধানী বাসীর যোগাযোগ রক্ষা হয়। বিদ্যাসাগর রোডের পাশেই রয়েছে বিদ্যাসাগর বাজার। এই বাজারের পাশ দিয়ে বনকুমারি থেকে একটি পাকা নর্দমা হাওড়া নদীতে এসে মিশেছে ।বর্ষাকালে নদীর জল ফুলে ফেঁপে উঠলে এই নালা দিয়ে প্রবেশ প্রবেশ করে এলাকায় বন্যা সৃষ্টি করে ।এলাকাবাসী এর হাত থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরেই স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন ।সাংসদ রাজীব ভট্টাচার্যের নিকট এই দাবি জানান এলাকাবাসী। অবশেষে এলাকাবাসীর দাবি মেনে রবিবার বিদ্যাসাগর বাজার ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য ।সাংসদদের সাথে উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মন্ডল সভানেত্রী এবং স্থানীয় কর্পোরেটর সহ নেতৃবৃন্দ ।এদিন এলাকাটি ঘুরে দেখেন সাংসদ রাজীব ভট্টাচার্য ।সমস্যা সমাধানে এলাকাবাসীর বক্তব্য শুনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, স্থানীয় কর্পোরেটর এবং মন্ডল সভানেত্রী আগামী দিনে ইঞ্জিনিয়ার ডেকে এনে সংশ্লিষ্ট সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন ।তিনি জানান ,মানুষের সমস্যা সমাধানের জন্যই রয়েছে রাজ্য সরকার ।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে সরকার অক্লান্ত কাজ করে চলছে। তিনি আরো জানান ,এই সমস্যার সমাধানে প্রয়োজন হলে তার এম পি ফান্ড থেকেও অর্থ দিয়ে সাহায্য করার জন্য প্রস্তর তিনি।দীর্ঘ দিনের জলজনিত সমস্যা সমাধানে সাংসদ রাজীব ভট্টাচার্যের আশ্বাসচকক্ষ্নঙ পেয়ে খুশি বিদ্যাসাগর বাজারের ব্যবসায়ীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।