পশ্চিম থানার বড় সাফল্য, উদ্ধার ২৫টি হারানো মোবাইল ও চুরি যাওয়া স্বর্ণালংকার

Jun 07, 2026

পশ্চিম থানার বড় সাফল্য, উদ্ধার ২৫টি হারানো মোবাইল ও চুরি যাওয়া স্বর্ণালংকার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে জানা গেছে।উদ্ধারকৃত সামগ্রীগুলো আদালতের নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমিত পাঠক।এ বিষয়ে পুলিশ সুপার নমিত পাঠক জানান, গত ৯ এপ্রিল ও ২৩ এপ্রিল সংঘটিত দুটি চুরির ঘটনার পর পশ্চিম থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলাগুলোর তদন্তে নেমে পশ্চিম থানার পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।তিনি আরও জানান, এই দুটি মামলায় মোট ১০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া সামগ্রীগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।