বিদ্যুতের লুকোচুরি খেলায়   দিশেহারা সাধারণ মানুষজন

Jun 07, 2026

বিদ্যুতের লুকোচুরি খেলায় দিশেহারা সাধারণ মানুষজন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গন্ডাছড়া মহকুমায় বিদ্যুতের লুকোচুরি খেলা চলছেই। প্রচন্ড দাবদাহ গরমে দিশেহারা সাধারণ মানুষজন। বিদ্যুত দপ্তরের খেয়ালিপনায় চরম বিপাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং অভিভাবকরা।     বিদ্যুৎ না থাকলে জরুরী পরিষেবার জন্য গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কোন জেনারেটর না থাকায় প্রচন্ড হাঁসফাঁস গরমে রোগীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। বর্তমান গ্রীষ্মকালীন গরমের তাপমাত্রা মাত্রাতিরিক্ত ভাবে বেড়েই চলেছে। প্রচন্ড তাপমাত্রায় দাবদাহ গরমে সাধারণ জন জীবন নাজেহাল অবস্থা। হাসপাশ গরমে সাধারণ মানুষজন ঘর ছেড়ে বেরিয়ে এসে গাছ তলায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। চরম অস্বস্তিতে রয়েছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি থাকা রোগী সহ অভিভাবকরা। অভিযোগ চলছে হাঁসফাঁস গরমের উর্ধগতি। চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। বেসামাল গরমে রোগীদের নাকপাশ বন্ধের অবস্থা। রোগীদের পাশাপাশি হাসপাতালে যারা পরিষেবা দিয়ে চলছেন যেমন ডাক্তার নার্স সহ অন্যান্য কর্মীরা তারাও বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছেন।হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ জরুরী পরিষেবা কেন্দ্রে কোন জেনারেটরের ব্যবস্থা নেই। বিদ্যুতের ঘাটতি মেটাতে রাজ্য বা জেলা স্বাস্থ্য দপ্তর জরুরি ভিত্তিতে জেনারেটর পরিষেবা থেকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত ভাবে বঞ্চিত করে রেখেছে গন্ডাছড়া মহকুমা হাসপাতালকে ফলে গন্ডাছড়া মহকুমা হাসপাতালের রোগীদের যাবতীয় পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন গোটা মহকুমার জাতি জনজাতি অংশের লোকজনরা। কিন্তু গন্ডাছড়া হাসপাতালের বেহাল অবস্থার কথা জেনে শুনেও নীরব ভূমিকা পালন করে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নাকে তেল মেরে ঘুমোচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।