নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এমনি এক শিল্পীর দেখা পাওয়া গেল আজ কমলপুরের ডিয়ার ক্লাবের নিকটে বিশ্বজিৎ দেবের ছেলে বিরাজ দেবের। বিরাজ ক্লাস টেনে পড়ে কমলপুরের বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অতি সাধারণ ঘরের ছেলে। বাবা গাড়ি চালিয়ে সংসার প্রতিপালন করেন। কিন্তু বিরাজের প্রতিভা সে চার বছর ধরে রং তুলি হাতে নিয়ে তৈরি করতে থাকে বিভিন্ন ধরনের সরঞ্জাম। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস কুড়িয়ে নিয়ে এসে তার মধ্যে ফুটিয়ে তুলছেন তার হাতের শিল্পীর নিদর্শন। সে ঘর সাজানোর বিভিন্ন জিনিস ছাড়াও তৈরি করে কাঁঠাল পাতায় ত্রিপুরেশ্বরী মায়ের মুখমন্ডল, পাথরের টুকরায় প্রজাপতি, পাথরের টুকরায় কালীঘাটের মা, বাঁশের ডালায় মা দুর্গা, বিভিন্ন ধরনের মাটির মূর্তি সহ মহিলাদের বিভিন্ন ধরনের অলংকার । বিয়ের মুকুট মালা তৈরি করে, তৈরি করেছে পাঞ্জাবিতে ডিজাইন ও ছাতাতে ডিজাইন। ফটো আঁকা থেকে আরও কত ধরনের রংতুলির কারুকার্য। সে ছোটবেলা থেকে আর্ট শিখেছিল কমলপুর ফুলছড়ির তিতলি আর্ট স্কুলের শিবব্রত ঘোষের কাছে সিক্সথ ইয়ার পর্যন্ত। এরপর এখন চার বছর ধরে নিজে নিজেই সবকিছু তৈরি করছেন সে। কিছু কিছু জিনিস তার বিক্রিও হচ্ছে বলে সে জানায়। তার প্রতিভা বিকাশের জন্য সে বড় হয়ে একটি ভালো আর্টের শিক্ষক হয়ে শিশুদের আর্ট শেখাতে ইচ্ছা প্রকাশ করে।