নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দুই বছর আগে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক মানুয়েল নয়ার। তবে ২০২৬ বিশ্বকাপের আগে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। এই প্রত্যাবর্তনের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে বিরল এক রেকর্ড গড়ার সুযোগ তৈরি হয়েছে তার সামনে।২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ শেষে জার্মান জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দেন নয়ার। সে সময় তিনি বলেছিলেন, সিদ্ধান্তটি সহজ ছিল না।নয়ার বলেছিলেন, ‘যারা আমাকে চেনে তারা জানে, আমি হালকাভাবে এই সিদ্ধান্ত নিইনি। শারীরিকভাবে আমি ভালো ছিলাম এবং ২০২৬ বিশ্বকাপ খেলার আগ্রহও ছিল। কিন্তু আমি মনে করেছি জাতীয় দলের অধ্যায় শেষ করার এটাই সঠিক সময়।’তবে জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগেলসমান তাকে ফেরানোর ব্যাপারে সফল হয়েছেন। বায়ার্ন মিউনিখে কোচ থাকার সময়ও নাগেলসমানের অধীনে খেলেছিলেন নয়ার।জাতীয় দলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার সময় নাগেলসমান বলেন, ‘মানুয়েল নয়ারের ব্যক্তিত্ব, অভিজ্ঞতা ও মান সম্পর্কে সবাই জানে। আমরা তাকে এক নম্বর গোলরক্ষক হিসেবেই পরিকল্পনায় রেখেছি। তিনি নিজের দল ও প্রতিপক্ষ—উভয়ের ওপরই প্রভাব ফেলতে পারেন এবং বিশেষ মুহূর্ত তৈরি করার ক্ষমতা রাখেন।’নয়ারের ফেরার ফলে জার্মানির হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সব ম্যাচ খেলা অলিভার বাউমানকে দ্বিতীয় সারিতে চলে যেতে হয়েছে।চার বছর পর ব্রাজিল বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নয়ার। টুর্নামেন্টজুড়ে সাত ম্যাচে মাত্র চার গোল হজম করেছিল জার্মানি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কারও জেতেন তিনি।