কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ, ১২ জুন থেকে ৭২ ঘন্টার জাতীয় সড়ক ও রেল অবরোধ আন্দোলনে যাচ্ছেন আত্মসমর্পণকারী বৈরীরা

Jun 08, 2026

কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ, ১২ জুন থেকে ৭২ ঘন্টার জাতীয় সড়ক ও রেল অবরোধ আন্দোলনে যাচ্ছেন আত্মসমর্পণকারী বৈরীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে রাজ্যে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এনএলএফটি এবং এটিটিএফ এর বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা। চুক্তি অনুসারে আত্মসমর্পণকারী বৈদিদের পুনর্বাসন এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের জন্য আড়াইশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয় ।কিন্তু এখন পর্যন্ত এই চুক্তি মোতাবেক এক টাকাও মঞ্জুর করা হয়নি বলে অভিযোগ আত্মসমর্পণকারী বৈরীদের। এর ফলে কাজকর্ম না থাকায় ,না খেতে পেয়ে এখন পর্যন্ত আটজন আত্মসমর্পণকারী সদস্যদের মৃত্যু হয়েছে ।এই পরিস্থিতিতে আত্মসমর্পণকারী বৈরীরা আগামী ১২ই জুন থেকে ৭২ ঘণ্টার জন্য রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ডাক দিয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলন করে আত্মসমর্পণকারী বৈরীদের নেতৃবৃন্দ এই আন্দোলনের ঘোষণা দেন। তারা জানান ১২ ই জুন থেকে রাজ্যের তিনটি স্থানে তারা রেল এবং জাতীয় সড়ক অবরোধ আন্দোলন শুরু করবেন ।এই স্থান গুলি হল খোয়াই এবং তেলিয়ামুড়া ।জীবন এবং জীবিকার স্বার্থেই এই আন্দোলন  ঘোষণা করা হচ্ছে বলে জানান আত্মসমর্পণকারী বৈরীদের নেতৃবৃন্দ ।তারা আরো জানান ,নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া পাওয়া না গেলে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজ্যের এই সর্ববৃহৎ আত্মসমর্পণ অনুষ্ঠানে মোট ৫৮৪ জন বৈরী অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। জম্পুইজলার  টিএসআর এর সপ্তম ব্যাটেলিয়ানের সদর দপ্তরে রাজ্যের ইতিহাসে এযাবৎকাল পর্যন্ত সর্ববৃহৎ আত্মসমর্পণের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক,মুখ্যসচিব, সিপাহীজলা জেলার জেলাশাসক সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ সদস্যদের সাংবাদিক সম্মেলন, বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরলেন নেতৃত্ব  আত্মসমর্পণকারী এনএলএফটি (NLFT) ও এটিটিএফ (ATTF)-এর সদস্যদের পক্ষ থেকে সোমবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের বর্তমান পরিস্থিতি, আত্মসমর্পণকারী সদস্যদের বিভিন্ন সমস্যা এবং দীর্ঘদিনের দাবি-দাওয়ার বিষয়গুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেন্দ্র দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা এবং পরিমল দেববর্মা-সহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা।বক্তারা জানান, আত্মসমর্পণের পর পুনর্বাসন, কর্মসংস্থান, আর্থ-সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এখনও বহু সমস্যা রয়ে গেছে। এসব বিষয় দ্রুত সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।এদিন সংগঠনের প্রতিনিধিরা আত্মসমর্পণকারী সদস্যদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি শান্তি ও উন্নয়নের স্বার্থে সরকার ও প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার কথাও উল্লেখ করেন তারা।সাংবাদিক সম্মেলনে উপস্থিত অন্যান্য সদস্যরাও নিজেদের মতামত তুলে ধরেন এবং আত্মসমর্পণকারী পরিবারগুলির জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 

বিভাগ