নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ চার দফার দাবির ভিত্তিতে পূর্ব নির্ধারিত কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার ত্রিপুরার ঠেকা মজদুর সংঘের সহায়তায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ মানববন্ধন রচনা করলে। রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে মিলিত হয়ে তারা মানববন্ধন রচনা করেন। তাদের এই কর্মসূচিতে যোগদান করেন মজদুর সংঘের নেতৃবৃন্দ ।চার দফা দাবিগুলির মধ্যে মূল দাবি ছিল অবিলম্বে ৩৬৫ জন কম্পিউটার শিক্ষকদের নিয়মিত করা এবং বাদবাকিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা ।এদিন এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত মহামন্ত্রী তপন কুমার দে জানান ,পার্শ্ববর্তী রাজ্য সমেও ডবল ইঞ্জিনের সরকার রয়েছে ।সেখানে ৫ বছর বাদে অসম সরকার যদি স্কুল কম্পিউটার শিক্ষকদের নিয়মিত করতে পারে তবে ডবল ইঞ্জিনের সরকারের অধীনে থাকা রাজ্য সরকার রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষকদের নিয়োগ করতে পারবে না কেন ।তিনি আরো জানান, রাজ্যের স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিস্তারিত জ্ঞান প্রদানের জন্যই ২০২১ সালে এই কর্মসূচি শুরু করেছিল। কিন্তু এখন পর্যন্ত কম্পিউটারকে ইলেকটিভ সাবজেক্ট করা হয়নি ।এমনকি স্কুল কম্পিউটার শিক্ষকদের কাজে পুনর্বহাল করা হয়নি ।অবিলম্বে ৩৬৫ জন স্কুল কম্পিউটার শিক্ষকদের নিয়মিতকরণ করা না হলে আগামী দিনে রাজ্যব্যাপী তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন বলে জানান ভারতীয় মজদুর সংঘের ভারপ্রাপ্ত মহামন্ত্রী তপন কুমার দে।এই মানববন্ধন কর্মসূচিতে স্কুল কম্পিউটার শিক্ষকদের সাথে ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দের পাশাপাশি ঠেকা মজদুর সঙ্গে নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন