বটতলা মহাশ্মশানে আরো দুটি বৈদ্যুতিন চুল্লি বসবে, ছিনাইহানি  মহাশ্মশানের সৌন্দর্যায়ন অনুষ্ঠানে জানালেন মেয়র

Jun 09, 2026

বটতলা মহাশ্মশানে আরো দুটি বৈদ্যুতিন চুল্লি বসবে, ছিনাইহানি মহাশ্মশানের সৌন্দর্যায়ন অনুষ্ঠানে জানালেন মেয়র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ চার বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানি মহাশ্মশানের সংস্কার সাধন এবং সৌন্দর্যায়ন করা হলো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনেই এলাকার কর্পোরেটর তথা এমআইসি সদস্য জগদীশ দাস এই উদ্যোগ গ্রহণ করেন। মঙ্গলবার নবকলেবরে সাজিয়ে তোলা ছিনাইহানি মহাশ্মশানের উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস ,আগরতলা পৌর নিগমের নর্থ জোনের জোনাল চেয়ারম্যান তথা কর্পোরেটর প্রদীপ চন্দ ,দুই নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন ,আগরতলা পৌর নিগমের কমিশনার মানিক চাকমা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,এলাকার কর্পুরেটর তথা এমআইসি সদস্য জগদীশ দাস এই মহাশ্মশানের সংস্কার সাধন এবং সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করেছেন ।তিনি জানান ,শুধুমাত্র ছিনাইহানি মহাশ্মশানেরই নয়, আগরতলা পৌর নিগমের অধীন বটতলা মহাশ্মশান সহ সব কটি শ্মশান, সংখ্যালঘুদের কবরস্থান, রাজ শ্মশান ,দেবনাথ সমাজের সমাধি স্থানগুলিরও সংস্কার সাধন করা হয়েছে ।পাশাপাশি মৃত পশুদের দাহের জন্য হাঁপানিয়ায়  একটি পশু শ্মশান নির্মাণ করা হয়েছে। মেয়র জানান, আগামী তিন মাসের মধ্যেই ছিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে শবদাহের কাজ শুরু হবে। বটতলা মহাশ্মশানেও আরো দুটি বৈদ্যুতিক চুল্লি  বসানো হবে।এই অনুষ্ঠানে এলাকার প্রচুর সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা সকলেই খুশি।

বিভাগ