কমলপুরের এড়ারপার থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে চরম ভোগান্তি

Jun 09, 2026

কমলপুরের এড়ারপার থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে চরম ভোগান্তি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের এড়ারপার থেকে মানিকভান্ডার বাজার পর্যন্ত অংশে আজ সকালে বড় ধরনের যান চলাচল বিপর্যয় দেখা দেয়। রাস্তার বিভিন্ন স্থানে জমে থাকা কাদামাটি ও বড় বড় গর্তের কারণে দুটি মালবাহী গাড়ি কাদার মধ্যে আটকে যায়।এর ফলে সকাল থেকেই কমলপুর-আমবাসা মূল সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথ চলতি মানুষজন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।এদিকে, আটকে পড়া গাড়ি উদ্ধারের চেষ্টা চালানো হলেও সংবাদ লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

বিভাগ