বিরসা মুন্ডার শহীদান দিবস পালন করলো, সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি

Jun 09, 2026

বিরসা মুন্ডার শহীদান দিবস পালন করলো, সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভগবান বিরসা মুন্ডার ১২৭ তম শহীদান দিবস পালন করলো সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির রাজ্য শাখা। এদিন সকালে আগরতলার কর্নেল চৌমুহনীতে এই উপলক্ষে সংগঠন একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সারা ভারত জন অধিকার সুরক্ষা কমিটির রাজ্য শাখার নেতৃবৃন্দ ।এই কর্মসূচি প্রসঙ্গে দলের আহ্বায়ক মলিন দেববর্মা বলেন ,মুন্ডা আদিবাসী এবং সমাজের অন্যতম মহান সংস্কারক ছিলেন বিরসা মুন্ডা ।ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে মুন্ডা দের সংঘটিত করে তিনি মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। তার এই অবদান যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানে বিরসা মুন্ডার জীবন চর্চা করা হচ্ছে। তিনি আরো জানান ,অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুসারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপনের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাত দিনের কর্মসূচি পালন করা হচ্ছে ।পরিবেশ সুরক্ষিত রাখার লক্ষ্যে তারা আজ চার দফা দাবি ভিত্তিতে সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর নিকট এক ডেপুটেশন প্রদান করবেন বলে জানান তিনি।

 

বিভাগ