নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে মোহনপুরে বিশেষ পূজার্চনা মন্ত্রী রতন নাথের

Jun 10, 2026

নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে মোহনপুরে বিশেষ পূজার্চনা মন্ত্রী রতন নাথের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ একটানা ১২ বছর অর্থাৎ ৪ হাজার ৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ১২ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে চলছে বিশেষ পূজা পাঠ এবং অনুষ্ঠান ।এর অঙ্গ হিসেবে এদিন মোহনপুর বাজার কালী মন্দিরে বিশেষ পূজা পাঠের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ ।এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার বিজেপির সকল নির্বাচিত জনপ্রতিনিধিরা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী রতন লাল নাথ জানান ,স্বচ্ছতার সাথে একটানা দীর্ঘ ১২ বছর দেশ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই পূজা পাঠের আয়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বছর দায়িত্ব পালনের জন্য এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক  অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বিভাগ