কুলাইয়ে বিজেপির পুরনো কর্মীদের সাংবাদিক সম্মেলন, দীপক দাসকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

Jun 10, 2026

কুলাইয়ে বিজেপির পুরনো কর্মীদের সাংবাদিক সম্মেলন, দীপক দাসকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমবাসা-কুলাই এলাকার বেশ কয়েকজন প্রবীণ বিজেপি কর্মী সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই প্রতিনিধিদলের সঙ্গে কুলাই এলাকার বাসিন্দা দীপক দাসও উপস্থিত ছিলেন। সাক্ষাতের সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকেই দীপক দাসকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।অভিযোগ, সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে দীপক দাস একটি নেশা কারবারি মামলার সঙ্গে জড়িত। এমনকি বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। এর ফলে রাজ্য সভাপতির সঙ্গে তোলা ছবি ব্যবহার করে দীপক দাসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিজেপির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন দলের পুরনো কর্মীরা।এই ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার কুলাই রবীন্দ্র ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বিজেপির প্রবীণ কার্যকর্তারা বলেন, দীপক দাসকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

বিভাগ