নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআল-আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইসরাইল। এ প্রচেষ্টার বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।ঐতিহাসিক স্থানটি রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র এ সংগঠন।হামাস বলছে, ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরাইল, যার মধ্যে সবশেষ হলো মসজিদ চত্বরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত মুসার গম্বুজ। এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরো বাড়বে বলে সতর্ক করে দিয়েছে হামাস। তারা আরও জানিয়েছে, ইসরাইলি সরকারের চাপিয়ে দেওয়া এই ‘ইহুদীকরণ’ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না।আরব ও মুসলিম দেশগুলোকে আল-আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।