আর জি কর কাণ্ডের পুনরাবৃত্তির আশঙ্কা! শান্তিনিকেতন মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Jun 11, 2026

আর জি কর কাণ্ডের পুনরাবৃত্তির আশঙ্কা! শান্তিনিকেতন মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আগরতলার শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ২২ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম মনীষা দাস। তার বাড়ি মধুবন এলাকায় বলে জানা গেছে।মনীষা দাস শান্তিনিকেতন মেডিকেল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কলেজ চত্বর ও এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরিবারের সদস্যদের অভিযোগ,  এটি আত্মহত্যা নয়,  পরিকল্পিতভাবে খুন করা হয়েছে মনীষাকে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। রহস্যমৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

বিভাগ