৭২ ঘন্টার রেল এবং সড়ক অবরোধ ঘিরে বড়মুড়ায় আত্মসমর্পণকারী বৈরীদের জমায়েত শুরু

Jun 11, 2026

৭২ ঘন্টার রেল এবং সড়ক অবরোধ ঘিরে বড়মুড়ায় আত্মসমর্পণকারী বৈরীদের জমায়েত শুরু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার সকাল থেকে রাজ্যের তিন স্থানে ৭২ ঘন্টার জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী এটিটিএফ এবং এলএলএফটি বৈরী দলের সদস্যরা ।২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্র ,রাজ্য এবং বৈরী সংগঠনগুলির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে এন এল এফ টি এবং এটিটিএফ বৈরীরা আত্মসমর্পণ করে ।তাদের পুনর্বাসন ও অন্যান্য ব্যবস্থা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল। কিন্তু এখন পর্যন্ত পুনর্বাসন বাবদ ১ টাকাও বরাদ্দ করা হয়নি বলে আত্ম সমর্পণকারী বৈরী দলের অভিযোগ ।এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার ১২ জুন থেকে তাদের ৭২ ঘণ্টার জাতীয় সড়ক এবং রেল অবরোধের কর্মসূচি ।এই কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর থেকেই বড়মুড়া পাহাড়ের পাদদেশে আত্মসমর্পণকারী দলের সদস্যরা জমায়েত হতে শুরু করেছেন ।রেল অবরোধের জন্য বড়মুড়া সংলগ্ন ভৃগুদাস পাড়াতেও রেল ট্র্যাকের সামনে আত্মসমর্পণকারী দলের সদস্যরা জমায়েত হতে শুরু করেছে বলে জানা গেছে। এদিকে মহাকরণ সূত্রের সংবাদ ,আত্মসমর্পণকারী বৈরী দলের নেতৃবৃন্দদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।  মহাকরণের তিন নম্বর কনফারেন্স হলে এই বৈঠক চলছে বলে জানা গেছে। তবে এই বৈঠক নিয়ে বিস্তারিত কোনো সংবাদ বৃহস্পতিবার বেলা দুটি পর্যন্ত পাওয়া যায়নি।

বিভাগ