খোয়াই শহরে যত্রতত্র আবর্জনা ফেলা রুখতে কড়া মহকুমা শাসক, আইন অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Jun 11, 2026

খোয়াই শহরে যত্রতত্র আবর্জনা ফেলা রুখতে কড়া মহকুমা শাসক, আইন অমান্য করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  খোয়াই শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন।   খোয়াই জেলার হেডকোয়ার্টার তথা অফিসটিলা এলাকায় রাস্তার পাশে যত্রতত্র ময়লা ও আবর্জনা ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোয়াই মহকুমার শাসক তথা খোয়াই পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নির্মল কুমার ঝাঁ। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধানে বৃহস্পতিবার নিজে মাঠে নামেন তিনি। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদিন সকালে তিনি এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানে গিয়ে নাগরিকদের সচেতন করার পাশাপাশি কড়া সতর্কবার্তা দেন। দীর্ঘদিন ধরেই অফিসটিলা এলাকাস্থিত শ্রীহাট মার্কেট স্টলের পাশে একটি খালি জায়গায় কিছু অসচেতন নাগরিক প্রতিনিয়ত নিজেদের মর্জিমতো আবর্জনা ফেলে যাচ্ছিলেন। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার সকালে খোয়াই পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক নির্মল কুমার ঝাঁ এলাকাটি পরিদর্শনে যান। তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন।পরিদর্শনকালে মহকুমা শাসক পরিষ্কার জানিয়ে দেন যে, শহরকে সুন্দর রাখার দায়িত্ব সকলের। তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানান রাস্তার পাশে বা খোলা জায়গায় কোনোভাবেই ময়লা ফেলা যাবে না।শুকনো এবং পচা সামগ্রী আলাদা করে পৌর পরিষদের নির্দিষ্ট ময়লা সংগ্রহকারী কর্মীদের হাতেই তুলে দিতে।পৌর পরিষদের কর্মীদের সাথে সমন্বয় বজায় রেখে বর্জ্য নিষ্কাশন করতে হবে।খোয়াই পৌর এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ইতিমধ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিভাগ