বিশ্বকাপে কখনো পেনাল্টি থেকে গোল করেননি ম্যারাডোনা

Jun 12, 2026

বিশ্বকাপে কখনো পেনাল্টি থেকে গোল করেননি ম্যারাডোনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো এই মহান তারকাকে নিয়ে আলোচনা আজও সমানভাবে চলমান।তবে বিস্ময়কর তথ্য হলো, ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলেও মূল ম্যাচে কখনো পেনাল্টি থেকে গোল করেননি ম্যারাডোনা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে অনেক ফুটবলার পেনাল্টি থেকে গোল করে নিজেদের গোলসংখ্যা বাড়ালেও তার ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা।আর্জেন্টিনার হয়ে ১৯৮২, ১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে অংশ নেন ম্যারাডোনা। এই চার আসরে তিনি মোট ২১টি ম্যাচ খেলে ৮টি গোল করেন। তবে তার কোনো গোলই পেনাল্টি স্পট থেকে আসেনি। ম্যারাডোনার সবগুলো বিশ্বকাপ গোল এসেছে ওপেন প্লে কিংবা ফ্রি-কিক থেকে। যদিও ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে যুগোস্লাভিয়া ও ইতালির বিপক্ষে টাইব্রেকারে তিনি পেনাল্টি নিয়েছিলেন, কিন্তু ফুটবলের নিয়ম অনুযায়ী টাইব্রেকারে করা গোল খেলোয়াড়ের ব্যক্তিগত গোলের হিসাবের মধ্যে ধরা হয় না।

বিভাগ