রাজধানীর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলের ওয়ার্ডেনের অস্বাভাবিক মৃত্যু: ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ

Jun 12, 2026

রাজধানীর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলের ওয়ার্ডেনের অস্বাভাবিক মৃত্যু: ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজধানীর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলের ওয়ার্ডেন মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেনউল্লেখ্য, ঘটনার পর থেকেই বিভিন্ন মহল থেকে নিরপেক্ষ তদন্তের দাবি ওঠে। এরই মধ্যে ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। পাশাপাশি, বিধায়ক গোপাল রায়ও এই মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছিলেন। অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।এখন তদন্তের মাধ্যমে মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জোরালো হয়েছে। তদন্তের অগ্রগতি এবং সরকারি রিপোর্টের দিকেই নজর রয়েছে সকলের।

বিভাগ