আশা কর্মীদের কাজের সুবিধার্থে দেওয়া হচ্ছে স্মার্টফোন

Jun 12, 2026

আশা কর্মীদের কাজের সুবিধার্থে দেওয়া হচ্ছে স্মার্টফোন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। রাজ্যের আশা কর্মীদের কাজের সুবিধার্থে দেওয়া হচ্ছে স্মার্টফোন। আজ শুক্রবার আমবাসা প্রাথমিক হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩ জন আশা কর্মী ও ৮ জন আশা ফেসিলেটরদের হাতে তুলে দেওয়া হয় স্মার্টফোন। মোট ১৫১ জনকে তুলে দেওয়া হল স্মার্টফোন । এ সম্পর্কে বলতে গিয়ে আমবাসা প্রাথমিক হাসপাতালের এম ও আই সি ডক্টর সঙ্গীতা রিয়াং জানান আমবাসা প্রাথমিক হাসপাতালের অন্তর্গত ১৪৩ জন আশা কর্মী ও ৮ জন আশা- ফেসিলেটর রয়েছে। তাদের কাজ এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি রিপোর্ট জমা করা। তিনি বলেন আশা কর্মীরা গ্রামাঞ্চলে বিভিন্ন চিকিৎসক পরিষেবার সাথে জড়িত রয়েছে। মেডিসিন ইঞ্জেক্ট বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং মেডিসিন, ইমিউনাইজেশন প্রোগ্রাম, প্রেগন্যান্ট মাদারদের পরিষেবা পৌঁছে দেওয়া, লেপ্রসির নিয়ে কাজ , টিউবারকুলোসিস সহ আরো অন্যান্য বিষয়ের উপর কাজ করে থাকে আশা কর্মীরা। তিনি জানান সবকিছু কাজ অনলাইন মোডে করতে হয়।  তাই তাদের এই কাজগুলি করার ক্ষেত্রে সুবিধার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হয় এই স্মার্টফোন। আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমওআইসি ডক্টর সঙ্গীতা রিয়াং , আশা লোডাল অফিসার ডক্টর প্রতিমা সূত্রধর সহ অন্যান্য।

বিভাগ