পিস্তল, কার্তুজ ও গাঁজাসহ গ্রেফতার উত্তম দে

Jun 13, 2026

পিস্তল, কার্তুজ ও গাঁজাসহ গ্রেফতার উত্তম দে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ স্পেশাল ব্রাঞ্চের গোপন তথ্যের ভিত্তিতে সিধাই থানাধীন সিমনার মনতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে একটি ৯ এমএম পিস্তল, ১৫ রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্তের নেতৃত্বে পুলিশ, এসটিএফ, সিআরপিএফ এবং বিএসএফের যৌথ বাহিনী বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজার পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক উত্তম দেকে গ্রেফতার করা হয়।শুক্রবার অভিযুক্তকে আগরতলার এনসিসি থানার মাধ্যমে মোহনপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে