আগরতলা প্রেস ক্লাবের কৃতী সংবর্ধনা, কৃতীদের সমাজের কাজে এগিয়ে আসার আহ্বান মেয়রের

Jun 13, 2026

আগরতলা প্রেস ক্লাবের কৃতী সংবর্ধনা, কৃতীদের সমাজের কাজে এগিয়ে আসার আহ্বান মেয়রের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অন্যান্য বছরের মত এবারও আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আগরতলায় কর্মরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের সন্তানরা যারা এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এছাড়াও ছিলেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ প্রেস ক্লাবের সদস্য সদস্যারা ।এদিন আগরতলায় কর্মরত সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সন্তানদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক প্রদান করে সংবর্ধনা প্রদান করেন উপস্থিত অতিথিরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,যারা বছরে সবদিন রোদে পুড়ে জলে ভিজে মানুষের খবর মানুষের কাছে পৌঁছে দেন তাদের সন্তানদের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি আনন্দিত। মেয়র বলেন, সাংবাদিকদের পরিবার থেকে যখন ছেলে মেয়েরা ভালো ফলাফল করে তখন বিষয়টি অত্যন্ত খুশির। যারা আজ এই অনুষ্ঠানে সংবর্ধিত হলো তারা মেধা এবং প্রতিভায় অন্যান্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে ।কৃতি সন্তানদের আগামী দিনে প্রতিষ্ঠিত হয়ে সমাজের কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন ,এতে রাজ্যের উন্নয়ন তরম্বিত হবে।এই অনুষ্ঠানে ১৪ জন কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হয়ে বেজায় খুশি সংশ্লিষ্টরা।