মার্কিন প্রযুক্তি খাতের বিরুদ্ধে সাইবার হামলায় শীর্ষে উত্তর কোরিয়া

Jun 14, 2026

মার্কিন প্রযুক্তি খাতের বিরুদ্ধে সাইবার হামলায় শীর্ষে উত্তর কোরিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত এক বছরে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোকে লক্ষ্য করে পরিচালিত রাষ্ট্র সমর্থিত সাইবার অনুপ্রবেশের প্রায় অর্ধেকের জন্য উত্তর কোরিয়ার হ্যাকাররা দায়ী বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক।প্রতিষ্ঠানটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং-সমর্থিত সাইবার গোষ্ঠীগুলো এখন আরও কৌশলী হয়ে উঠেছে। তারা ভুয়া দূরবর্তী কর্মী (রিমোট ওয়ার্কার) সেজে চাকরি নেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ব্যবহার এবং ক্রিপ্টোকারেন্সি চুরির মতো নানা পদ্ধতি কাজে লাগাচ্ছে। ক্রাউডস্ট্রাইকের বার্ষিক সাইবার নিরাপত্তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ফেমাস চোল্লিমা’ নামে পরিচিত উত্তর কোরীয় হ্যাকার গোষ্ঠীটি ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মে পর্যন্ত প্রযুক্তি খাতের বিরুদ্ধে পরিচালিত সব রাষ্ট্র-পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সাইবার তৎপরতার ৪৭ শতাংশের জন্য দায়ী ছিল।প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই গোষ্ঠীটি বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য অন্যতম সক্রিয় সাইবার হুমকিতে পরিণত হয়েছে।

বিভাগ