উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের মূল কারিগর প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী

Jun 14, 2026

উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের মূল কারিগর প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  গত ১০ জুন প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৪,৩৯৯ দিন দায়িত্ব পালন করে দেশে নতুন নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এই উপলক্ষে ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশের সাথে রাজ্যেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ।এই কর্মসূচির অন্যতম অঙ্গ হিসেবে রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকীভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবির আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,দায়িত্ব গ্রহণের পরই উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ট ইস্ট পলিসি ,নীতি আয়োগ ,নর্থ ইস্ট কাউন্সিল এবং ডোনার মন্ত্রণালয়ের উদযোগে এক যুগে চলেছে উন্নয়নের কাজ। এই উন্নয়নের সুফল পাচ্ছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের জনগণ। এই রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন ,২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের বিকাশের সাফল্যের কাহিনী শুরু হয়েছে ।এতে ক্রমশই শক্তিশালী হচ্ছে দেশ। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এই ১২ বছরের সময়টিকে মঙ্গলযাত্রা হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন ,এই জয়যাত্রা আগামী ২০৪৭ সাল পর্যন্ত চলতেই থাকবে। এর মূল উদ্দেশ্য হলো ভারতকে অন্যতম শক্তিশালী এবং আত্মনির্ভর ভারত হিসেবে গড়ে তোলা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ১২ বছর আগে ত্রিপুরা, অসম সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে একটা হিংসার বাতাবরণ ছিল ।দেশের অন্যান্য রাজ্যের মানুষরা উত্তর পূর্বাঞ্চলের নাম শুনলেই ভয় পেতেন ।কারণ তখন উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা বলতে কিছু ছিল না ।বোম বিস্ফোরণ, অপহরণ ,হত্যাকান্ড ইত্যাদি এই অঞ্চলে লেগেই থাকতো। আর ১২ বছর পরে আজ সারা দেশে শান্তির অন্যতম স্থান হয়ে উঠেছে উত্তর পূর্বাঞ্চল।

বিভাগ