নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া আর.ডি ব্লকের উদ্যোগে আয়োজন করা হয় একটি জনকল্যাণমূলক শিবির।শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রশাসনিক সুবিধা সহজভাবে পৌঁছে দেওয়া। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জনগণকে অবগত করার পাশাপাশি পরিষেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।এই কর্মসূচির উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অন্যদিকে একই কর্মসূচি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া পুরো পরিষদের উদ্যোগে তেলিয়ামুড়া টাউন হল প্রাঙ্গণেও। সেখানেও শিবিরের উদ্বোধন করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুরো পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, টিটিডিসি চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্যরা।দুই শিবিরেই বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা প্রদান করেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ সরাসরি প্রশাসনিক সুবিধা পাবে বলে জানান উপস্থিত অতিথিরা।