নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুব কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে এক কথায় রণক্ষেত্র আগরতলার আরএমএস চৌমুহনী এলাকা ।পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি,পুলিশের জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জের ঘটনায় রক্তাক্ত হন পাঁচজন যুব কংগ্রেস কর্মী। মোট আহতের সংখ্যা ১২ ।সোমবার পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে রাজধানীর রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস ।নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সিএনজি ,পিএনজি, এলপিজি ,পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি রোধ,নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি রোধ করা ও বেকারদের কর্মসংস্থান প্রভৃতি দাবিতে যুব কংগ্রেস এদিন শহরে বিক্ষোভ প্রদর্শন করে ।এই উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে থেকে যুব কংগ্রেস কর্মীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরীক্ষামা করে আর এম এস চৌমুহনী এলাকায় পৌঁছতেই মিছিলের গতিরোধ করতে চায় পুলিশ। সেখানে বিক্ষোভ প্রদর্শনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে জলকামান ছুড়ে পুলিশ ।এই অবস্থায় রাস্তায় বসে এবং শুয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে যুব কংগ্রেসকর্মীরা। পুলিশ তাদের রাজ পথ থেখে সরাতে গেলেই উত্তেজনার পারদ আরো চরমে পৌঁছয় । এই অবস্থায় পুলিশ লাঠিচার্জ করে । এতে ৫ জন যুব কংগ্রেস কর্মীর মাথা ফাটে ,তিনজনের হাত ভাঙ্গে ,মোট আহত হয় ১২ জন ।ঘটনার তীব্র নিন্দা জানান প্রদের যুব কংগ্রেস সভাপতি নীল কুমার সাহা। তিনি জানান ,কোচিং মাফিয়াদের তাণ্ডবে দেশের বাইশ লক্ষ্যের উপর পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত ।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গোটা দেশ বর্তমানে অগ্নিগর্ভ হয়ে রয়েছে ।কিন্তু প্রধানমন্ত্রীর স্নেহধন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করছেন না। এই ঘটনার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।এদিন প্রায় ৪০ মিনিট আর এম এস চৌমুহনী এলাকায় এই পরিস্থিতি জারি থাকে। পরে পুলিশ বিক্ষোভ প্রদর্শনকারী যুব কংগ্রেস নেতৃবৃন্দ ও সমর্থকদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি আয়ত্তে আনে ।এদিন পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে যুব কংগ্রেস সভাপতি জানান ,তাদের আন্দোলন আগরতলা থেকে শুরু হলো। গোটা রাজ্যে এই আন্দোলন জারি থাকবে। এদিকে যুব কংগ্রেসের এই কর্মসূচিতে পুলিশের দাদাগিরির ঘটনায় বিভিন্ন মহল থেকেই গুঞ্জন উঠতে শুরু করেছে।