তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Jun 16, 2026

তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের শুভ সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ সরকারের তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচি সোমবার শুরু হয়েছে। আগামী ১৭ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। এদিন নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে জনকল্যাণ শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প-সহ নাগরিক পরিষেবার সব সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে শুভেন্দু অধিকারী–সরকার। রেয়াপাড়ায় জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রধানমন্ত্রী পদে ১২ বছর কাটিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী। তাঁর সম্মানে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে রাজ্যে তিন দিনের জন্য ১১০০ স্থানে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। সরকারের ৫৪টি সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাবেন মানুষ।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পুরুষকেও লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ লক্ষ টাকা দিয়েছে আগের সরকার। পুরুষকেও বিধবা ভাতা দিয়েছে। যেখানেই হাত দিচ্ছি সেখানেই বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত ৮৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে।

বিভাগ

সর্বশেষ খবর