আমবাসায় বহু প্রতীক্ষিত সরকারি ডিগ্রি কলেজের মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো

Jun 16, 2026

আমবাসায় বহু প্রতীক্ষিত সরকারি ডিগ্রি কলেজের মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আমবাসায় বহু প্রতীক্ষিত সরকারি ডিগ্রি কলেজের মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন কলেজের পথ চলা শুরু হলো।ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ভার্চুয়াল মাধ্যমে এই নতুন কলেজের শুভ উদ্বোধন করেন। আমবাসায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী কিশোর বর্মন , আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা।

​আমবাসায় এই নতুন সরকারি ডিগ্রি কলেজটি গড়ে ওঠায় স্থানীয় ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এখন থেকে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর দূরে যেতে হবে না। ঘরের কাছেই তারা গুণগত মানের উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পাবে।

উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী কিশোর বর্মন এই উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, আমবাসা ডিগ্রী কলেজের  ছাত্রছাত্রীদের সাথে বসে দেখেন।

এই নতুন কলেজের সূচনা ধলাই জেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী কিশোর বর্মন ।

বিভাগ

সর্বশেষ খবর