নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কৃতি দেবী দেববর্মণের পৌরহিত্যে জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, খোয়াই ও তেলিয়ামুড়া মহকুমায় মহকুমা ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটি ব্লকের ব্লক আধিকারিক, দুটি পুর পরিষদের চেয়ারম্যান, একাধিক জনপ্রতিনিধি সহ জেলার সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকরা।দিশা বৈঠক শেষে সাংসদ কৃতি দেবী দেববর্মণ জানান, জেলার সমস্ত কেন্দ্রীয় ও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন কতটুকু নিশ্চিত করা হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে সেগুলো বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিকট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। তিনি জানান,এই দিশা বৈঠকের মূল উদ্দেশ্য হল জেলার উন্নয়ন মূলক কাজের সঠিক বাস্তবায়ন করা।