নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নগর ভোটকে সামনে রেখে প্রায় প্রতিদিনই পালা করে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বৃহস্পতিবার তিনি আগরতলা পৌর নিগমের ৩৫ এবং ৩৬ নম্বর এলাকার অন্তর্গত বর্ডার গোল চক্কর থেকে জয়পুর চৌমুহনী পর্যন্ত সড়ক এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান। সড়কের বেহাল দশা দেখে নিজেই ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি নিজে অনুভব করেন উন্নয়নমূলক কাজের জন্য স্তব্ধ হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা ।নর্দমার জল মানুষের বাড়িঘরে যাচ্ছে। অবিলম্বে আপাততভাবে সংশ্লিষ্ট সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশ দেন মেয়র ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,রাস্তার বেহাল অবস্থার দরুন জনসাধারণের চলাফেরায় অসুবিধা হচ্ছে ।নিকাশি ব্যবস্থা সচল না থাকায় জল জমে যাচ্ছে ।তিনি জানান, সময় মত কাজ না করতে পারায় সংশ্লিষ্ট সড়ক নির্মাণের সাথে যুক্ত এজেন্সিকে বাতিল করে দেওয়া হয়েছে ।নতুন এজেন্সি কাজে হাত দিয়েছে মেয়র আরো জানান, আপাততভাবে নিকাশি ব্যবস্থা সচল রাখতে কাঁচা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হবে ।এতে মানুষের যন্ত্রণার কিছুটা লাঘব হবে।এদিন সংশ্লিষ্ট এলাকা সফরকালে মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের ৩৫ এবং ৩৬ নম্বর ওয়ার্ডের দুই কর্পুরেটর যথাক্রমে তুষার কান্তি ভট্টাচার্য এবং নিয়তি দেব গুহ সহ আগরতলা পৌরনিগম এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।