সরকার রাস্তাঘাট সুগম করবে, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে : দিলীপ ঘোষ

Jun 19, 2026

সরকার রাস্তাঘাট সুগম করবে, মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে : দিলীপ ঘোষ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ হকার উচ্ছেদের বিরোধিতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিলকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, সরকার রাস্তাঘাট সুগম করবে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। তাই কেউ যদি রাস্তায় বসে পড়ে, তবে তাতে কোনও লাভ হবে না।উল্লেখ্য, নির্বাচনী ভরাডুবির পর বুধবার প্রথম মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার লেনিন মূর্তি থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত চলে মিছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার উচ্ছেদের বিরোধিতায় প্রতিবাদ মিছিলে যোগ দেওয়া প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন এমন যে তাঁর না আছে দল, না আছে কর্মী, আর না আছে দলীয় কার্যালয়। এই মুহূর্তে হকারদের সঙ্গে যোগ দিয়ে তিনি সংবাদমাধ্যমের শিরোনামে টিকে থাকার শেষ চেষ্টা করছেন। তিনি কেবল সেইসব হকারদের জন্যই দায়ী, যাদের কাছ থেকে তিনি টাকা নিয়ে রাস্তায় বসার অনুমতি দিয়েছিলেন। সরকার রাস্তাঘাট সুগম করবে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে। তাই কেউ যদি রাস্তায় বসে পড়ে, তবে তাতে কোনও লাভ হবে না।”